HSC ICT 3rd Chapter MCQ

১) কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয়? [ব. বোঃ ২৩; চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ]

ক) মায়ান
খ) ভারতীয়
গ) রোমান
ঘ) ব্যবলিয়ান
উত্তরঃ মায়ান

২) কোন সভ্যতার সংখ্যা পদ্ধতি ষাটভিত্তিক ছিল? [ম. বো. ২৫]

ক) সুমেরিয়ান-ব্যবলিয়ান
খ) মিশরীয়
গ) মায়ান
ঘ) চীন

৩) মিনিট এবং ঘণ্টার হিসাব, কোণের পরিমাণ ইত্যাদি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ? [সি. বো. ২৫]

ক) মায়ান
খ) চীন
গ) ভারতীয়
ঘ) সুমেরিয়ান-ব্যবলিয়ান

৪) সুমেরিয়ান-ব্যবিলিয়ান সংখ্যা পদ্ধতি ছিল- [ব. বো ২৫]

ক) ১০ ভিত্তিক
খ) ১৬ ভিত্তিক
গ) ২০ ভিত্তিক
ঘ) ৬০ ভিত্তিক

৫) কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নাই? [চ. বো. ২৫]

ক) রোমান
খ) বাইনারি
গ) ডেসিমেল
ঘ) অক্টাল

৬) একই বাইটের অর্ধেককে কী বলা হয়? [দি. বো. ২৫; ব. বো. ২৫]

ক) নিবল
খ) কম্পিউটার শব্দ
গ) ডেসিমাল
ঘ) ক্যারেক্টার

৭) কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করতো? [ম. বো. ২৪]

ক) মুসলিম
খ) গ্রিক
গ) খ্রিষ্টীয়
ঘ) মিশরীয়

৮) ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? [য. বো. ১৭]

ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫

৯) সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? [চ. বো. ১৬]

ক) ২
খ) ৩
গ) ৮
ঘ) ১০

১০) MSB-এর পূর্ণরূপ হচ্ছে- [কু. বো. ১৬]

ক) Most Scientific Bit
খ) Most Significant Byte
গ) Most Significant Bit
ঘ) Most Sign Bit

১১) অক্টাল সংখ্যা পদ্ধতিতে ১৭৭ এর পরের সংখ্যাটি কত? [কু.বো ১৬]

ক) ১৭৮
খ) ১৮০
গ) ২০০
ঘ) ২৭০

১২) 1011 সংখ্যার কয়টি বিট আছে? [মাদরাসা বোর্ড ১৯]

ক) 2
খ) 3
গ) 4
ঘ) 10

১৩) (10111)2 এর সমতুল্য দশমিক মান কত? [সি. বো. ২৪]

ক) 22
খ) 23
গ) 31
ঘ) 43

১৪) (12)10 এর সমকক্ষ বাইনারি কোনটি? [চ. বো. ১৬]

ক) (1101)2
খ) (1100)2
গ) (1111)2
ঘ) (1010)2

১৫) (29)10 সংখ্যাটির বাইনারি মান কত? [ব. বো. ১৯]

ক) 11100
খ) 11011
গ) 10111
ঘ) 11101

১৬) ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? [য. বো. ১৬]

ক) ১৬
খ) ১০
গ) ৮
ঘ) ২

১৭) (A0)16 এর দশমিক সমতুল্য মান কত? [মাদরাসা বোর্ড ১৬]

ক) ৮০
খ) ১০০
গ) ১৬০
ঘ) ২৫৬

১৮) (1F)16 এর সাথে ১ যোগ করলে কত হবে? [সি. বো. ১৬]

ক) (11F)16
খ) (2F)16
গ) (20)16
ঘ) (21)16

১৯) (1110.11)2 এর সমকক্ষ হেক্সাডেসিমেলের সংখ্যা কোনটি? [ঢা. বো. ১৯]

ক) E.A
খ) E.C
গ) C.E
ঘ) E.3

২০) অক্টাল সংখ্যার বেজ কত? [দি. বো. ১৭]

ক) ৮
খ) ১০
গ) ১২
ঘ) ১৬

২১) (BFE)16 এর সমতুল্য অক্টাল মান কত? [দি. বো. ১৬]

ক) (5774)4
খ) (5776)8
গ) (5976)8
ঘ) (10111111111)8

২২) 5,8, B ধারার পরবর্তী মান কোনটি? [য. বো. ২৫]

ক) C
খ) D
গ) E
ঘ) F

২৩) (1A.48)16 এর সমতুল্য বাইনারি মান- [দি. বো. ২৪]

ক) 10110.01001
খ) 11001.01001
গ) 11010.00101
ঘ) 11010.01001

২৪) (x)5 হলে x = 14 এর পরবর্তী মান কোনটি? [ব. বো. ২৪]

ক) 15
খ) 18
গ) 20
ঘ) 22

২৫) (17)8 এর পরের সংখ্যা কোনটি? [ঢা. বো. ১৯; ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ]

ক) 14
খ) 15
গ) 16
ঘ) 20

২৬) 4,8,C অনুক্রমটির পরের মান কত? [সকল বোর্ড ১৮; পাঠ্যবই: অনুশীলনী-৩]

ক) D
খ) F
গ) 10
ঘ) 16

২৭) ১, ৮, F ধারাটির পরবর্তী মান কত? [চ. বো. ১৭; রংপুর ক্যাডেট কলেজ]

ক) A
খ) B
গ) ১৬
ঘ) ২২

২৮) (1110.11)2 এর সমকক্ষ হেক্সাডেসিমেল ব্যাখ্যা কোনটি? [ঢা. বো. ১৭; পাঠ্যবই অনুশীলনী-৫]

ক) E.3
খ) E.8
গ) E.C
ঘ) C.E

২৯) হেক্সাডেসিমেলে 4D এর সমতুল দশমিক মান কত? [মাদ্রাসা বোর্ড ১৬; পাবনা ক্যাডেট কলেজ]

ক) 17
খ) 52
গ) 64
ঘ) 77

৩০) (5A)16 এর পরের সংখ্যাটি কত? [ঢা. বো. ২৩: বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা]

ক) (6A)16
খ) (5B)16
গ) (91)16
ঘ) (90)16

৩১) 5 এর 2-এর পরিপূরক মান কত? [ঢা. বো.১৬]

ক) 1101
খ) 1001
গ) 1010
ঘ) 1011

৩২) (FF)16 এর পূর্বের সংখ্যা কোনটি? [ঢা. বো. ২৪]

ক) EE
খ) EF
গ) FE
ঘ) FO

৩৩) (10)16 এর পূর্বের মান কোনটি? [কু. বো. ১৯; বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা]

ক) I
খ) A
গ) E
ঘ) F

৩৪) (A + B + C)16 এর সমতুল্য মান কোনটি? [কু. বো. ১৯: রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা; ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ, কুমিল্লা]

ক) (33)8
খ) (100001)2
গ) (ABC)16
ঘ) (CBA)16

৩৫) (110110)₂ এর সমকক্ষ মান- [কু. বো. ২৩; সকল বোর্ড ১৮; বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনা; পাঠ্যবই: অনুশীলনী-১]

i. (66)₈    ii. (54)₁₀    iii. (36)₁₆
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

৩৬) একটি বইয়ের মূল্য (AA)₁₆ হলে তার সমকক্ষ- [ঢা. বো. ২৫]

i. (170)₁₀    ii. (252)₈    iii. (10101010)₂
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

৩৭) (101110)₂ এর সমকক্ষ মান- [ম. বো. ২৪]

i. (56)₈    ii. (46)₁₀    iii. (2F)₁₆
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

৩৮) (10101)₂ এর সমতুল্য মান- [দি. বো. ২৫]

i. (21)₁₀    ii. (25)₈    iii. (15)₁₆
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

৩৯) (01011111)₂ এর সমকক্ষ মান- [চ. বো. ২৪]

i. (5F)₁₆    ii. (137)₈    iii. (95)₁₀
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

৪০) 111 সংখ্যাটি হতে পারে- [ব. বো. ১৭]

i. বাইনারি    ii. অক্টাল    iii. ডেসিমেল
ক) i
খ) iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

৪১) ৮ ভিত্তিক সংখ্যা হলো- [চ. বো. ২৩]

i. ০    ii. ৭    iii. ৮
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

৪২) (BC)₁₆ এর সমকক্ষ মান হবে- [ব বো. ২৫]

i. (10111100)₂    ii. (274)₈    iii. (188)₁₀
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

৪৩) 321 সংখ্যাটি হতে পারে- [য. বো. ২৪]

i. অক্টাল    ii. ডেসিমেল    iii. হেক্সাডেসিমাল
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

৪৪) ৬৭৮-সংখ্যাটি হলো- [মাদরাসা বোর্ড ১৮]

i. অক্টাল    ii. ডেসিমেল    iii. হেক্সাডেসিমেল
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

৪৫) ৭৬২ সংখ্যাটি হতে পারে- [কু. বো. ১৬]

i. দশমিক    ii. অক্টাল    iii. হেক্সাডেসিমেল
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

৪৬) (E)₁₆ + (11)₂ + (7)₈ এর মান হতে পারে- [কু. বো. ২৪]

i. (18)₁₆    ii. (11001)₂    iii. (30)₈
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৭ ও ৪৮ নং প্রশ্নের উত্তর দাও: [চ. বো. ২৩]

একজন ফল বিক্রেতা (৫A)১৬ টাকার আপেল ও (৫০)৮ টাকার কমলা বিক্রয় করে সর্বমোট (২০)৮ টাকা লাভ করে।

৪৭) দশমিক পদ্ধতিতে বিক্রেতার লাভের পরিমাণ কত?

ক) ১০
খ) ১৬
গ) ২০
ঘ) ২২

৪৮) বিক্রেতার মোট বিক্রয় মূল্য অক্টাল পদ্ধতিতে কত?

ক) ২৮
খ) ১১০
গ) ১৩০
ঘ) ২০২

নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং ৪৯ ও ৫০ নং প্রশ্নের উত্তর দাও: [রা. বো. ২৫]

দু'টি সংখ্যার পার্থক্য (52)10 । তাদের মধ্যে বড় সংখ্যাটি (5D)16

৪৯) উদ্দীপকের অপর সংখ্যাটি কত?

ক) (101100)2
খ) (101001)2
গ) (110010)2
ঘ) (100101)2

৫০) সংখ্যা দু'টির যোগফল হতে পারে-

i. (10000110)2    ii. (134)10    iii. (206)16
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

৫১) বাইনারি সংখ্যা 1111010 এবং 1010111 এর যোগফল কত? [সি. বো. ২৪]

ক) 10100001
খ) 10101001
গ) 11010001
ঘ) 11010101

৫২) (1101.10010)2 - (111.11011)2 =? [রা. বো. ২৪]

ক) (100.10111)2
খ) (101.00111)2
গ) (100.10101)2
ঘ) (101.10111)2

৫৩) (1010.1101)2 + (101.101)2 = ? [দি বো. ২৩]

ক) (10000.0111)2
খ) (11011.0111)2
গ) (11010.0101)2
ঘ) (10001.0110)2

৫৪) (1000.11100)2 - (101.01001)2 = ? [ম. বো. ২৩]

ক) (0011.10011)2
খ) (1010.10011)2
গ) (1011.10011)2
ঘ) (1011.11011)2

৫৫) বাইনারি যোগে 1 + 0 + 1 =? [সি. বো.১৬]

ক) 10
খ) 01
গ) 00
ঘ) 11

৫৬) 101101 এর বাইনারি কমপ্লিমেন্ট কোনটি? [ঢা. বো. ২৫]

ক) 101100
খ) 010010
গ) 101000
ঘ) 101111

৫৭) ২ এর পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়? [কু. বো. ২৩]

ক) যোগ করে
খ) বিয়োগ করে
গ) ভাগ করে
ঘ) গুণ করে

৫৮) (+34)10 এর 2'র পরিপূরক কোনটি? [কু. বো. ২৫]

ক) 1010011
খ) 11011110
গ) 1011100
ঘ) 1011110

৫৯) দশমিক সংখ্যা 12 এর 2's complement কত? [রা. বো. ১৭]

ক) 00001100
খ) 11111100
গ) 11110011
ঘ) 11110100

৬০) 4 বিটবিশিষ্ট কোড কোনটি? [রা. বো. ২৪]

ক) Octal code
খ) BCD code
গ) ASCII code
ঘ) Unicode

৬১) BCD কোড কত বিটের? [ব. বো. ১৬]

ক) 2
খ) 4
গ) ৪
ঘ) 16

৬২) EBCDIC কোড কত বিটের? [ব. বো. ২৫; সিটি রেসিডেনসিয়াল মডেল কলেজ, চিরিরবন্দর, দিনাজপুর]

ক) ২
খ) ৪
গ) ৮
ঘ) ১৬

৬৩) প্যারিটি বিটযুক্ত কোড কত বিটের? [ঢা. বো. ১৭]

ক) ৩
খ) ৪
গ) ৭
ঘ) ৮

৬৪) ৭ বিটের ASCII কোডের যান্ত্রিক নিয়ন্ত্রণ কোড কয়টি? [চ. বো. ২৫]

ক) ৩১
খ) ৩২
গ) ৯৬
ঘ) ১২৭

৬৫) ASCII কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহৃত হয়? [দি. বো. ২৩]

ক) ৮
খ) ১৬
গ) ৩২
ঘ) ৬৪

৬৬) ইউনিকোডে সর্বোচ্চ কতটি চিহ্ন প্রকাশ করা যায়? [য. বো. ২৫]

ক) ১২৮
খ) ২৫৬
গ) ৫১২
ঘ) ৬৫, ৫৩৬

৬৭) বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? [ঢা. বো. ২৪; রা. বো. ১৬]

ক) BCD
খ) ASCII
গ) UNICODE
ঘ) EBCDIC

৬৮) হায়ারোগ্লিফিক্স ভাষা হতে বর্তমানে ইমোজি পর্যন্ত কোন কোডের অন্তর্ভুক্ত? [ঢা. বো. ২৫]

ক) EBCDIC
খ) ASCII-7
গ) ASCII-8
ঘ) UniCode

৬৯) UTF-8 নিম্নের কোন কোড? [য. বো. ২৪]

ক) BCD
খ) EBCDIC
গ) ASCII-8
ঘ) Uni

৭০) বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহৃত হয়? [সি.বো. ১৭]

ক) BCD
খ) ASCII
গ) EBCDIC
ঘ) Unicode

৭১) কোনটি মৌলিক উপপাদ্য? [ব. বো. ১৭]

ক) A + I = A
খ) A + 0 = A
গ) A + A = 0
ঘ) A + A = 1

৭২) A +BC = (A+B) (A+C) উপপাদ্যটি হলো- [রা. বো. ১৭]

ক) বিনিময়
খ) অনুষজ্ঞঙ্গ
গ) মৌলিক
ঘ) বিভাজন

৭৩) বুলিয়ান এলজেবরা সরলীকরণ করার সময় প্রথমে কোনটি করতে হয়? [ম.বো. ২৪]

ক) গুণ
খ) পুরক
গ) যোগ
ঘ) ভাগ

৭৪) Y= ABC + C + BC এর সরলীকৃত মান কত? [কু: বো. ২৪]

ক) A
খ) B
গ) C
ঘ) AB

৭৫) বুলিয়ান যোগের কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত গেইট কোনটি? [কু. বো. ২৪]

ক) OR
খ) AND
গ) NOT
ঘ) NOR

৭৬) কোন গেইটে সকল ইনপুট 1 হলে আউটপুট 0 হয় অন্যথায় আউটপুট 1 হয়? [কু. বো. ২৫]

ক) NAND
খ) NOR
গ) XNOR
ঘ) AND

৭৭) কোনটি মৌলিক গেট নয়? [মাদরাসা বোর্ড ১৯]

ক) অর
খ) নর
গ) এন্ড
ঘ) নট

৭৮) AND এবং NOT গেইট মিলে কোন গেট হয়? [ঢা. বো. ১৬]

ক) NOR
খ) NAND
গ) OR
ঘ) X-OR

৭৯) নিচের কোনটি মৌলিক গেইট? [য. বো. ১৬]

ক) NOT
খ) NOR
গ) NAND
ঘ) X-NOR

৮০) NOR গেইটের আউটপুটকে NOT গেটের মধ্যে দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়? [দি. বো. ১৬]

ক) OR
খ) X-NOR
গ) X-OR
ঘ) AND

৮১) দুই ইনপুটের কোন গেইটে ইনপুট দুটি ভিন্ন হলে আউটপুট 1 হয়? [ম. বো. ২৫]

ক) AND
খ) NOR
গ) XOR
ঘ) XNOR

৮২) সর্বজনীন গেট কোনটি? [রা. বো. ১৬]

ক) NOR
খ) AND
গ) NOT
ঘ) OR

৮৩) কোন লজিক গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে? [ঢা. বো. ১৭]

ক) AND
খ) OR
গ) NOT
ঘ) NAND

৮৪) কোন বর্তনী বাইনারি সংখ্যা যোগ করতে পারে? [য. বো. ২৪]

ক) এনকোডার
খ) ডিকোডার
গ) ফ্লিপ-ফ্লপ
ঘ) এডার

৮৫) হাফ অ্যাডারের ক্যারি তৈরিতে কোন গেইট ব্যবহৃত হয়? [কু. বো. ২৫]

ক) OR
খ) XOR
গ) AND
ঘ) XNOR

৮৬) বাইনারি ডেটা একদিকে বা উভয় দিকে স্থানান্তর করতে পারে কোন রেজিস্টার? [ঢা. বো. ২৫]

ক) প্যারালাল
খ) শিফট
গ) বাফার
ঘ) অ্যাকুমুলেটর

৮৭) নিচের কোন বর্তনী গণনার কাজ করে? [য. বো. ২৫]

ক) এনকোডার
খ) ডিকোডার
গ) কাউন্টার
ঘ) রেজিস্টার

৮৮) ০ থেকে ৩১ গণনা করার জন্য রিপল কাউন্টারে কয়টি ফ্লিপফ্লপ ব্যবহার করতে হবে? [চ. বো. ২৪]

ক) 8
খ) ৫
গ) ১৬
ঘ) ৩২

৮৯) রেজিস্টার ব্যবহার করা হয়- [সি. বো. ২৪]

i. 0 ও1 স্টোর করতে    ii. 0 ও1 যোগ করতে    iii. Data shift করতে
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
Manu
Home
Search
×
Scroll to Top